দিঘায় অনুষ্ঠিত হলো দারুন্নেদা প্রাক্তনী সংসদের বার্ষিক আলোচনা সভা

0

গত ৬ই সেপ্টেম্বর পূর্ব মেদিনীপুর জেলার সুদর্শনীয় স্থান দিঘায় অনুষ্ঠিত হলো দারুন্নেদা প্রাক্তনী সংসদের বার্ষিক আলোচনা সভা। উক্ত সভায় উপস্থিত ছিলেন আল ফারাহ্ মিশন পরিচালিত দারুন্নেদা সিদ্দিকীয়া মাদ্রাসার সভাপতি, সহ সম্পাদক ও সাধারণ সম্পাদক এবং দারুন্নেদা প্রাক্তনী সংসদের সকল  সদস্য বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন অনেক শিক্ষা অনুরাগী মানুষ। উক্ত আলোচনা সভার মৌলিক বিষয়বস্তু ছিল প্রতিষ্ঠান ও প্রাক্তনী সংসদকে সমাজের বুকেতে বিহত রূপে সম্প্রসারিত করার চিন্তাধারা। সভায় প্রাক্তনী সংসদের পক্ষ থেকে বক্তব্য রাখে সংসদের দুই বলিষ্ঠ হাতিয়ার সৈয়দ লাবিব আবান ও আব্দুর রাজ্জাক খান। তাদের বক্তব্যের মাধ্যমে সংসদের প্রত্যেক সদস্যকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার জন্য আহ্বান জানায়।


 সভার উল্লেখযোগ্য ও গুরুত্বপুর্ণ বিষয়টি হলো - প্রতিটি প্রাক্তনী সংসদের সদস্যকে প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়ার জন্য তাদের নিজস্ব প্রাক্তনী পরিচয় পত্র প্রদান করা হয়। আগামী দিনে তাদের শিক্ষাপ্রতিষ্ঠান তথা আল ফারাহ্ মিশন পরিচালিত দারুন্নেদা সিদ্দিকীয়া মাদ্রাসাকে ও তাদের দ্বারা পরিচালিত দারুন্নেদা প্রাক্তনী সংসদকে উন্নতির স্বার্থে আরও বহুমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত নেয়  সংসদের সকল সদস্য বৃন্দ। 




আলোচনা সভার কিছু চিত্র তুলে ধরা হলো -



কলমে - সেখ আসিফ

Post a Comment

0Comments
Post a Comment (0)