হুগলী জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আল ফারাহ মিশন পরিচালিত দারুন্নেদা সিদ্দিকীয়া মাদ্রাসার ছাত্র ইমরান মন্ডল ২০২৪ শিক্ষাবর্ষে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ পরিচালিত আলিম তথা মাধ্যমিক সমতুল্য পরীক্ষায় রাজ্যের তৃতীয় স্থান অধিকার করে প্রতিষ্ঠানের মেধা তালিকার ধারাবাহিকতা বজায় রেখেছে। যা সমাজ তথা মিশনের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তার প্রাপ্ত নম্বর ৯০০ মধ্যে ৮৩৬।
![]() |
| ইমরান মন্ডলকে সম্মানিত করছে আল – ফারাহ মিশন পরিবার |
তার এই সাফল্যে প্রতিষ্ঠানের সম্পাদক পীরজাদা মো: তামিম উদ্দিন সিদ্দিকী তাকে অভিনন্দন জানিয়েছেন এবং তার ভবিষ্যতের প্রতিযোগিতামূলক পথে জীবনের অগ্রগতি কামনা করছেন। |

.jpeg)