মাদ্রাসা শিক্ষক-শিক্ষা কর্মী সমিতির কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনায় আল- ফারাহ মিশন

0

হুগলি জেলার জাঙ্গীপাড়া থানার অন্তর্গত ফুরফুরা শরীফের মাদ্রাসা শিক্ষক-শিক্ষা কর্মী সমিতির হুগলি জেলা শাখার পক্ষ থেকে রাজ্য স্তরে প্রথম ১০ এর সেরা ছাত্রছাত্রীদের মধ্যে হুগলি জেলার ৬ জন ছাত্র-ছাত্রী সহ জেলার প্রত্যেকটি হাই মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসার সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫৫ জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় মাদ্রাসা শিক্ষক শিক্ষা কর্মী সমিতির পক্ষ থেকে। 

অনুষ্ঠানে উপস্থিত ছাত্র-ছাত্রী বৃন্দ

আল-ফারাহ মিশন পরিচালিত দারুন্নেদা সিদ্দিকীয়া মাদ্রাসার ছাত্র ইমরান মন্ডল আলিমে তৃতীয় স্থান অধিকার করার জন্য এবং মিশনের প্রাক্তন ছাত্র মোবারক ঘরামী ফাজিলে সর্বোচ্চ নম্বেরের জন্য মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতি হুগলী জেলা শাখার পক্ষ থেকে তাদের সংবর্ধিত করল। 

ইমরান মণ্ডলকে সংবর্ধিত করছেন মাদ্রাসা বোর্ডের প্রেসিডেন্ট কাম্রুজ্জামান সাহেব

মোবারক ঘরামিকে সংবর্ধিত করছেন সাজ্জাদ হোসেন


Post a Comment

0Comments
Post a Comment (0)